আগৈলঝাড়া প্রতিনিধি

বরিশাল-১ আসনের ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়া উপজেলার যবসেন, জোবারপাড়, অস্করসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা পরিচালনা করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে তিনি উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন ও জোবারপাড় এলাকায় এবং বাগধা ইউনিয়নের আস্কর বাজারে গণসংযোগ করেন। পরে এসব কর্মসূচির অংশ হিসেবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

এই গণসংযোগ ও পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, আমেরিকা প্রবাসী অহিদুজ্জামান নিলু, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল বখতিয়ারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
Advertisement