মোঃ মেহেদী হাসান, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে আল-খালিজ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পর্বের ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানে "শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা এবং শ্রেষ্ঠত্য" এই মূলমন্ত্রকে ধারণ করে গত ২রা অক্টোবর ২০২৩খ্রিঃ উপজেলার ৩নং সদর ইউনিয়নের গোসনতারা পল্লীর সড়ক ঘেঁষে নির্মিত প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
প্লে থেকে চতুর্থ শ্রেনি পর্যন্ত, প্রায় শতাধিক শিশু শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাধারণ এবং আধুনিক কারিকুলামে, শিক্ষা বিস্তারের নিমিত্তে পাঠদান অব্যহত হওয়ায়, এটি এখন এই উপজেলায় সচেতন মহলের কাছে প্রশংশিত হয়েছে বলেও জানা গিয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৫শে জুলাই(শনিবার) সকাল ১১ টার সময় প্রতিষ্ঠান মিলনায়তনে,প্রতিষ্ঠানটির সকল শ্রেণির, প্রথম পর্বের ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,নওপাড়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (সুমন)-এর ব্যক্তিগত কর্মকর্তা শহীদুল ইসলাম রানা, কাউখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ শাহ ইমরান ফারুক,সাবেক যুবদল নেতা কাউখালী ৩নং সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আযম খান,প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহমান।
এ সময় প্রধান শিক্ষক তাঁর বক্তব্য বলেন, আমরা আমাদের কোমলমতি শিশুদের পারিবারিক স্নেহে, পরম মমতার স্পর্শে, আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শিক্ষা প্রদান করে থাকি। কেননা এই শিশুই হতে পারে আগামীর সম্ভাবনা এবং দেশের জনসম্পদ। তিনি প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রাখতে উপস্থিত সকলের কাছে সহযোগিতা কামনা করেন এবং সেই সাথে প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির আহ্বানও জানান।
সভায় আমন্ত্রিত অতিথি এবং অভিভাবকবৃন্দ প্রতিষ্ঠানের এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি শিশু শিক্ষার্থীদের মাঝে আরও প্রতিযোগীতার মনোভাব সৃষ্টি হবে। যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক হবে বলে আমরা আশাবাদী।
আলোচনা শেষে,প্রতিষ্ঠানের প্লে থেকে চতুর্থ শ্রেনি পর্যন্ত প্রতিটি শ্রেনিতে, প্রথম পর্বের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে হতে মেধাভিত্তিক প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরষ্কার প্রদান করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ ফেরদাউস হোসেন,সহকারী শিক্ষিকা মোসাম্মৎ নুরুন্নাহার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ,প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।