কীর্তনখোলা রিপোর্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে বরিশালে প্রচার প্রচারণা। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সম্ভাব্য জনপ্রতিনিধিরা ভোট বাগাতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন। রোববার সকালে নগরীর বাংলাবাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও বরিশাল-৫ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করিম। 

এ সময় তিনি বরিশালকে আধুনিক নগরীতে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার ১৮নং ওয়ার্ড নির্বাচনি কার্যালয় উদ্বোধন করেন। উদ্বোধনকালে ভোটারদের কাছে ভোট চান তিনি। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী নগরীর মুনসী গ্রেজ, হাতেমআলী চৌমাথা এলাকায় গণসংযোগ করেন ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এছাড়া সব প্রার্থীর পক্ষে নগরীর পাড়া-মহল্লায় চলছে কর্মীদের প্রচার প্রচারণা।

বিজ্ঞাপন
Advertisement