কীর্তনখোলা রিপোট

বরিশালের বাজারে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে এসব পণ্য আরও বেশি দামে বিক্রি হচ্ছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বহুমুখী সিটি মার্কেটসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের দাম ৮০-৮৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৯০-৯৫ টাকা। কালো শিম ৩০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা, সাদা শিম ১০-১২ টাকা থেকে ১৬ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ৮-১০ টাকা থেকে ১৫ টাকা, শসা ৫০ টাকা থেকে কমে ৪৫ টাকা, বেগুন ৩৫ টাকা থেকে ৪০ টাকা, করলা ৪০ টাকা থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁপে ১৫-২০ টাকা, লাউ ২০-২৫ টাকা, মিষ্টি কুমড়া ও টমেটো ৩০ টাকা, গাজর ২৫ টাকা, কাঁচকলা ১২-১৪ টাকা এবং লেবু হালি ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বাজারগুলোতে এসব সবজির দাম আরও বেশি। কাঁচামরিচ ১২০-১৩০ টাকা, ফুলকপি ৪০-৪৫ টাকা, বাঁধাকপি ২০ টাকা, শিম ৫০-৫৫ টাকা, শসা ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, করলা ৭০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মাংসের বাজারে ব্রয়লার মুরগি এখন কেজি ১৭০ টাকা, সোনালি মুরগি ২৬০-২৭০ টাকা এবং লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছের দাম অপরিবর্তিত রয়েছে। রুই ৩০০-৪৫০ টাকা, টেংরা ৫০০-৬০০ টাকা, তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাশ ১৮০-২২০ টাকা এবং চিংড়ি ৫৫০-৮৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।বাংলাবাজারের সবজি বিক্রেতা তৌহিদ জানান, পাইকারি বাজার থেকে সবজি আনতে পরিবহন, শ্রম ও দোকান ভাড়ার কারণে খুচরা বাজারে দাম কিছুটা বেশি থাকে।

বিজ্ঞাপন
Advertisement