কীর্তনখোলা রিপোর্ট

বরিশালের ভালোবাসার কবিতা গ্রন্থের সম্পাদক ও শেকড় সাহিত্য সংসদের সদস্য কবির আল হুমাউনের মৃত্যুতে শেকড় সাহিত্য সংসদ, বরিশাল-এর নিয়মিত সাহিত্য আসরে শোকসভার আয়োজন করা হয়।

কবির হুমাউন
ফাইল ফটো

গত শুক্রবার ১৫ মে দৈনিক কীর্তনখোলা পত্রিকা অফিসে সন্ধ্যা ৭টায় শেকড়ের সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। নব্বই দশকের অন্যতম কবি আল হাফিজের সঞ্চালনায় এ আসরে স্বরচিত কবিতা ও প্রবন্ধ পাঠ এবং পর্যালোচনা করেন উপস্থিত কবি-সাহিত্যিকগণ। কবি জামান মুনিরের সভাপতিত্বে এই আসরে প্রধান অতিথি ছিলেন, এ সময়ের অন্যতম প্রধান কবি নয়ন আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কবি-- পথিক মোস্তফা, সজীব তাওহিদ, আহমেদ বেলাল, প্রবন্ধকার ও ইতিহাস গবেষক মাহমুদ ইউসুফ, সাংবাদিক এম জামান প্রমুখ।

নিয়মিত আসর শেষে বরিশালের ভালোবাসার কবিতা গ্রন্থের সম্পাদক কবির আল হুমাউনের মৃত্যুতে শোকসভা ও দোয়ার আয়োজন করা হয়। উল্লেখ্য, এর আগে ১৪ মে ২০২৬ তারিখ বৃহস্পতিবার ভোর ৫টায় বাঘিয়া, ঝাউতলা, বরিশালের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি হৃদরোগে ভুগছিলেন।     


বিজ্ঞাপন
Advertisement