কীর্তনখোলা রিপোর্ট

তরুণ কবি, নাট্যকার ও গীতিকার ইনাম রাজুর বরিশাল আগমন উপলক্ষ্যে শেকড় সাহিত্য সংসদ, বরিশালের আয়োজনে এক বিশেষ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। বরিশালের দৈনিক কীর্তনখোলা পত্রিকা অফিসে এই সাহিত্য আসরে সভাপতিত্ব করেন শেকড় সাহিত্য সংসদের সভাপতি এ সময়ের অন্যতম সেরা কবি নয়ন আহমেদ।

গত শুক্রবার ২৪ এপ্রিল বরিশাল নগরীর গোড়াচাঁদ দাস রোডে অবস্থিত দৈনিক কীর্তনখোলা পত্রিকা অফিসে সন্ধ্যা ৭টা থেকে শেকড় সাহিত্য সংসদের বিশেষ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। এই আসরে উপস্থিত কবিগণ তাদের স্বরচিত কবিতা পাঠ ও পর্যালোচনা করেন। এই আসরে গান পরিবেশন করেন কবি আহমেদ বেলাল ও হাসিবুর রহমান হাসিব।

কবি আহমেদ বেলালের সঞ্চালনায় সাহিত্য আসরে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কবিÑ আল হাফিজ, পথিক মোস্তফা, সজীব তাওহিদ, মাহবুব রহমান, সাইফুল্লাহ সাইফ, নাট্য পরিচালক মাহবুব রহমান, সাংবাদিক, সংগঠক ও লেখক আযাদ আলাউদ্দীনসহ অন্যান্য কবি, লেখক ও সংগঠকবৃন্দ।


বিজ্ঞাপন
Advertisement