কীর্তনখোলা রিপোর্ট

বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ফয়জুল করীম বলেছেন, চাঁদাবাজমুক্ত বরিশাল গড়ে তোলা আমার অন্যতম বড় চ্যালেঞ্জ। জনগণের জানমাল ও ব্যবসা নিরাপদ রাখতে হলে চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন এলাকায় চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক রাজনীতিই একমাত্র পথ।

মুফতি ফয়জুল করীম বলেন, নির্বাচিত হলে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবেন। একই সঙ্গে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের অধিকার রক্ষায় কাজ করবেন। তিনি বলেন, আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনমানুষের নিরাপত্তা ও ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি। 

এ সময় তিনি বরিশালবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বরিশাল গড়তে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ন্যায় ও আদর্শের পক্ষে অবস্থান নিন।

বিজ্ঞাপন
Advertisement