বুধবার (৬ মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোকবার্তায় জানান সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এর মা বেগম জেবুন্নেছা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বেগম জেবুন্নেছা একজন শিক্ষানুরাগী ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ নারী ছিলেন। তিনি নিজের মেধা ও প্রজ্ঞা দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষিত করে গড়ে তুলেছেন, যারা আজ সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একই সঙ্গে একজন আদর্শ মা হিসেবে তিনি তাঁর সন্তানদেরও সুশিক্ষায় গড়ে তুলেছিলেন।
বেগম জেবুন্নেছার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।