গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কুতুবপুর স্বনির্ভর খালের দুইপাড়ে উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির ও বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন এবং দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। তিনি শিক্ষার্থীদেরও পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা কৃষক দলের আহবায়ক মো. আবুল কালাম হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে খালের দুইপাড়ে বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা রোপণ করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে বেলা সাড়ে ১১টার দিকে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ইউএনও মো. ইব্রাহীমের সভাপতিত্বে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে গাছেল চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বন সংরক্ষন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম।
তিনি কলেজ ক্যাম্পাসে বেলগাছের ১টি চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৬০০ গাছের চারা বিতরণ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে জেলা পর্যায়ে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে প্রযুক্তি শিক্ষার পাশাপাশি মাঠমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, আর বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে।


বিজ্ঞাপন
Advertisement