হিজলা প্রতিনিধি

৬ জুন শনিবার ২০২৬ দুপুরে হিজলা উপজেলা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত সরদার আবদুল জলিলকে গ্রেফতার করেছে হিজলা থানার পুলিশের একটি টিম। পানিতে ঝাঁপ দিয়ে কচুরিপানার মধ্যে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে ১৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আঃ জলিলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে হিজলা থানা পুলিশ। হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান হোসেন জানান, আসামি আঃ জলিলের বিরুদ্ধে চুরি মামলা ৫টি , ডাকাতি মামলা ৭টি , হত্যা মামলা ৩টি, চাঁদাবাজি মামলা ১টি সহ মোট ষোলটি মামলার তিনটির  ওয়ারেন্টভুক্ত আসামি।

বিজ্ঞাপন
Advertisement