গৌরনদী প্রতিনিধি

বরিশাল জেলা, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের সমর্থনে আয়োজিত এক নির্বাচনি সভায় ফুলের তোড়া দিয়ে তারা দলটিতে যোগ দেন।

সভা শুরুর আগে গণঅধিকার পরিষদের বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, সহ-সভাপতি ওয়াসিম খান, নুরুল ইসলাম সেরনিয়াবাত, শহিদুল ইসলাম, যুব অধিকার পরিষদের পাঠচক্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, যুব অধিকার পরিষদ গৌরনদী উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, গণঅধিকার পরিষদ আগৈলঝাড়া শাখার সাধারণ সম্পাদক জাহিদ খান, যুব অধিকার পরিষদ আগৈলঝাড়া শাখার সভাপতি সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক উজ্জ্বল খান এবং যুব অধিকার পরিষদের নেতা সফিকুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে গণঅধিকার পরিষদ ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

সদ্য সাবেক গণঅধিকার পরিষদ বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন বলেন, দেশে একটি পরিবর্তনের রাজনীতির প্রত্যাশায় আমরা দীর্ঘদিন গণঅধিকার পরিষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কিন্তু নির্বাচনি পরিবেশ তৈরি হওয়ার পর বুঝেছি আমাদের সেই প্রত্যাশা বাস্তব হয়নি। সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, গৌরনদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আল-আমীন, সেক্রেটারি বায়জিদ শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
Advertisement