মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকের যোগদান শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএইচ আরিফসহ বিভিন্ন পেশাজীবী এনসিপিতে যোগ দিয়েছেন। এছাড়া ওয়ারিয়র্স অব জুলাই সংগঠনের নেতারাও দলে শামিল হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী।

এনসিপির পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা। এ সময় নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, বিএনপির বর্তমান রাজনীতিতে অসন্তোষ বাড়ছে, যার প্রতিফলন নতুন প্রজন্মের মধ্যেও দেখা যাচ্ছে। বিএনপির অনেক নেতার সন্তান এনসিপির সঙ্গে যোগাযোগ করছেন বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। পাশাপাশি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ কাম্য নয়।

বিজ্ঞাপন
Advertisement