নুরে রাব্বি নাইম, মেহেন্দিগঞ্জ

মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের বুড়িরপুল এলাকায় জমিজমা ও রাস্তা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে সরদার পরিবার ও গাজী পরিবারের মধ্যে শুক্রবার ৫ জুন জুম্মার নামাজের পর এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।  আহতদেরকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ জুম্মাবার দুপুরে সেই বিরোধ চূড়ান্ত রূপ নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পরে দুই পক্ষ।

​সরদার পরিবারের সদস্য রাসেল অভিযোগ করে বলেন, "গাজী পরিবার পূর্বপরিকল্পিতভাবে দলবল নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে তারা আমাদের বাড়িতে প্রবেশ করে। এতে আমার বাবা, মা, ভাই ও ভাবিসহ পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছেন।"

​রাসেলের অভিযোগ অনুযায়ী, হামলায় নেতৃত্ব দেন আলতাফ গাজীর দুই ছেলে। এ সময় তাদের সঙ্গে আরো বেশ কয়েকজন অংশ নেয়। আহত হল আব্দুল আলী সরদার, হনুফা বেগম, গৃহবধূ জান্নাত আক্তার ও সবুজ সরদার।

অন্যদিকে গাজী পরিবারের চারজন আহত হয়েছে বলে জানা যায়, তবে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
Advertisement