কীর্তনখোলা ডেস্ক
মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতা ও আদর্শকে সমুন্নত রেখে রাষ্ট্র ও সরকার পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ন্যায়পরায়ণতা ও ইনসাফ। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি সমন্বিত, ন্যায়ভিত্তিক ও শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে বিএনপি আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে চায়। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক গড়ে তোলা হবে, সর্বোচ্চ প্রাধান্য পাবে দেশ ও জনগনের স্বার্থ। গণতন্ত্র ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে ‘সবার আগে বাংলাদেশ।’
বিজ্ঞাপন