মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় বেসরকারি টপটেন জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড সুদীপ্ত দেবনাথ এবং উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৌমিত্র সিনহা রায়ের সমন্বয়ে একটি দল হাসপাতাল রোড এলাকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া হাসপাতাল পরিচালনা করায়েএ জরিমানা করা হয়। মঠবাড়িয়া উপজেলা কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৌমিত্র সিনহা রায় বলেন, অভিযানকালে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া মূল লাইসেন্স দেখাতে পারেনি। লাইসেন্স পাওয়ার আগেই হাসপাতাল উদ্বোধন করেছে।ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ২০ হাজার টাকা জরিমানা এবং মূল লাইসেন্সটা নিতে ২০ দিনের সময় দিয়েছেন।
বিজ্ঞাপন