কীর্তনখোলা ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক কীর্তনখোলা পরিবার।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পথ ধরে তাদের যোগ্য উত্তরসুরি হিসেবেই তিনি দেশকে এগিয়ে নিবেন বলেই আশা প্রকাশ করেন।
সবার আগে বাংলাদেশের প্রবক্তা হিসেবে তিনি তার প্লান বাস্তবায়ন করবেন বলেই আশা প্রকাশ করেন দৈনিক কীর্তনখোলা পত্রিকার অনারারি সম্পাদক পথিক মোস্তফা, ভারপ্রাপ্ত সম্পাদক মিতা মোস্তফা, সহযোগী সম্পাদক কবি আল হাফিজ, নির্বাহী সম্পাদক এম জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সাথে সাথে বরিশাল সদর আসনে বিজয়ী অ্যাড. মজিবর রহমান সরোয়ারসহ অন্যান্য সকল বিজয়ী ও বিজিতদের অভিনন্দন জানিয়েছেন দৈনিক কীর্তনখোলা পরিবার।
বিজ্ঞাপন