কীর্তনখোলা রিপোর্ট

গত মঙ্গলবার পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দে বরিশালের দৈনিক কীর্তনখোলা পত্রিকা অফিসে আনন্দঘন বৈশাখী বৈঠক অনুষ্ঠিত হয়। অনাড়ম্বর তবে খাঁটি বাঙালিয়ানায় অনুষ্ঠিত এই বৈশাখ উদযাপনে অংশগ্রহণ করেন বরিশালের কবি-সাহিত্যিক, শিক্ষক, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

পহেলা বৈশাখ সন্ধ্যা ৭টা থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ তাদের স্মৃতিতে বাংলা নববর্ষ এবং বর্তমান আয়োজন নিয়ে স্মৃতিচারণ করেন। তাদের স্মৃতিচারণে উঠে আসে একসময়ের হালখাতা, গ্রাম্যমেলা, গ্রামীণ খেলাধুলা, খাওয়া-দাওয়া প্রভৃতি বিষয়। তবে অনেকেই ক্ষোভের সাথে বৈশাখী আয়োজনে একটি মহল ধর্মীয় বিষয়াসয় নিয়ে এসে মঙ্গলশোভাযাত্রার নামে নির্দোষ একটি বাঙালিয়ানা উৎসবকে ধর্মীয় অনুষ্ঠানে পরিণত করেছে। ৯৫ ভাগ মুসলিমের দেশে এই আয়োজনের তারা তীব্র প্রতিবাদ করেন। 

কীর্তনখোলা পত্রিকা
কীর্তনখোলা

অনুষ্ঠানে স্মৃতিচারণ, স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, গান, কৌতুকে সবাই মেতে ওঠেন। সাথে সাথে কীর্তনখোলার আয়োজনে থাকে গ্রামীণ খাবার-দাবার; খৈ, বাতাসা, আমৃতি, তিলের নাড়ু, তরমুজ প্রভৃতি।  বৈশাখী বৈঠকে অংশগ্রহণ করেন, শেরে বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ জাহিদ হাসান, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুবুল হক, জাসাস বরিশাল জেলা দক্ষিণ-এর আহ্বায়ক ও বাংলাদেশী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাবির নেওয়াজ সাগর, দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদক ও বাংলাদেশী সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আযাদ আলাউদ্দীন,  কবিÑ নয়ন আহমেদ, মুস্তফা হাবীব, আল হাফিজ, সজীব তাওহিদ, মৃন্ময় হাসান, আহমেদ বেলাল, সাইফুল্লাহ সাইফ; ইতিহাস গবেষক মাহমুদ ইউসুফ প্রভাষক মো: মাহবুবুর রহমান, দৈনিক কীর্তনখোলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মিতা মোস্তফা, নির্বাহী সম্পাদক এম জামান সিনিয়র সাংবাদিক মাসুদ রানা, ব্যবস্থাপক শফিক শাহিন, বিজ্ঞাপন ব্যবস্থাপক কামাল হোসেন, সার্কুলেশন ম্যানেজার জুবায়ের হাসান, রবিউল ইসলাম, পার্থ রায়, ইমানুল ইসলাম রাফসান, ল্যান্ডলর্ড বৈরাগীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। 

বৈশাখী বৈঠকে অংশগ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, দৈনিক কীর্তনখোলা পত্রিকার অনারারি সম্পাদক পথিক মোস্তফা।   

বিজ্ঞাপন
Advertisement