পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) সংসদীয় আসনে বেসরকারিভাবে ঘোষিত চূড়ান্ত ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বিজয়ী হয়েছেন। 

তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোট এক লাখ ২৭ হাজার ৮২৮ ভোট অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন এক লাখ ১৩৫৫ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী, জিয়ানগর উপজেলার ২৯টি কেন্দ্রের গণনায় মাসুদ সাঈদী পেয়েছেন ৩৩ হাজার ৭৭৪ ভোট। একই উপজেলায় ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১২ হাজার ৪১৩ ভোট।

অন্যদিকে, সদর ও পৌরসভার মোট ৬৬টি কেন্দ্রের ফলাফলে মাসুদ সাঈদী পেয়েছেন ২১ হাজার ৪৩৩ ভোট। সেখানে তার প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেনের প্রাপ্ত ভোট ১৪ হাজার ২৮৫।

উল্লেখ্য, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী বিজয়ী হয়েছিলেন। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি এককভাবে অংশ নিয়ে মাত্র ২৬০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

বিজ্ঞাপন
Advertisement