কীর্তনখোলা রিপোর্ট

সোমবার ১৩ জুলাই প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মিছিলের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। চার দিন ধরে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশ করে যাচ্ছেন।

এমপি ‍আবুল হোসেন
কীর্তনখোলা

 সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা আনন্দ মিছিল নিয়ে নগরীতে আসেন। এসব কর্মসূচির কেন্দ্রবিন্দু ছিল সদর রোড। স্লোগানের মাধ্যমে দলীয় নেতা-কর্মীরা তাঁদের আনন্দ প্রকাশ করেন। তাঁদের আশা, প্রধানমন্ত্রীর আগমনে বরিশালের উন্নয়ন হবে। রোববার ১২ জুলাই সকালে জেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলসংলগ্ন দলীয় কার্যালয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার এমপির নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।

একই সময়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে নগরে একটি র‌্যালি বের হয়। দুপুর ১২টার পর জেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে বের হওয়া মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক আবুল হোসেন এমপি। মিছিলে উপস্থিত ছিলেন সদস্যসচিব আবুল কালাম শাহিন। বেলা সাড়ে ১২টায় সরোয়ারের নেতৃত্বে বের হওয়া মিছিলে নগরের বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলা থেকে নেতা-কর্মীরা যোগ দেন। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী সদস্য এবায়দুল হক চাঁন, মেজবাউদ্দিন ফরহাদ, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, মীর জাহিদুল কবির, সৈয়দ আকবর ও ফারহানা তিথি প্রমুখ।

রহমাতুল্লাহ
কীর্তনখোলা

 এছাড়া বিকেল ৫টায় বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ একটি আনন্দ র‌্যালি করেন। নগরীর প্রাণকেন্দ্র বিবির পুকুর পাড় এলাকা থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলস পার্ক এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।



বিজ্ঞাপন
Advertisement