কীর্তনখোলা রিপোর্ট

জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার এবং দৈনিক বরিশাল প্রতিদিনের বার্তা প্রধান জিয়া শাহিনের পুত্র সিফাত সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গত শ‌নিবার ৬ জুন পেশাগত দা‌য়িত্ব পাল‌নে  ভান্ডা‌রিয়া যাবার প‌থে ঝালকাঠীর গাবখান সেতু সড়ক এলাকায় দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে, সিফাত একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।এদিকে সিফাতের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেছেন তার পরিবারের সদস্যরা। তারা তার দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

বিজ্ঞাপন
Advertisement