কীর্তনখোলা রিপোর্ট

সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শুক্রবার (২৩ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ও চরমোনাই ইউনিয়নে সদর-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে ধারাবাহিক গণসংযোগ ও একাধিক নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। এদিন তিনি চরমোনাই ইউনিয়নের বুখাইনগর, ডিঙ্গামানিক, থানাচরকাটা ও চাঁদের হাট ও  চাঁদপুরা ইউনিয়নের সাহেবের হাট বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধনসহ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। রহমাতুল্লাহ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে দেশে আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত ছিল। সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল ও মতপ্রকাশের সুযোগ পেয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে, যা থেকে উত্তরণে গণতান্ত্রিক শক্তির পুনরুত্থান জরুরি। তিনি আরও বলেন, সদর-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতা। জনগণের রায় পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন।

বিজ্ঞাপন
Advertisement