কীর্তনখোলা রিপোর্ট

বিএনপি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কারিকর বিড়ি ফ্যাক্টরি ও আশপাশ এলাকায় বরিশাল সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, বছরের পর বছর শ্রমিকরা রাজনৈতিকভাবে ব্যবহৃত হলেও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দিনরাত পরিশ্রম করেও তারা ন্যায্য মজুরি, নিরাপদ বাসস্থান ও চিকিৎসাসেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত থেকেছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল রাষ্ট্র ক্ষমতায় গেলে শ্রমিকদের স্বাস্থ্য, বাসস্থান, বস্ত্র ও চিকিৎসা অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শ্রমজীবী মানুষ উন্নয়ন ও সুরক্ষার বাইরে থাকবে না।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. আল-আমিন হোসেন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াছ আহমাদ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম মিরাজ, ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. জাহিদ হোসেন, শ্রমিকদল নেতা মো. লিটন হাওলাদার, মো. রহিম হাওলাদার, করিম হাওলাদারসহ মাহিন্দ্র ও টেম্পু শ্রমিক দলের নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে শ্রমিকদের ভোট ও সমর্থন কামনা করেন।

বিজ্ঞাপন
Advertisement