কীর্তনখোলা রিপোর্ট
বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন। দীর্ঘ ২০ বছর পর তার আগমনকে ঘিরে পুরো বিভাগজুড়ে প্রস্তুতি চলছে।
তিনি জানান, বিভাগের আটটি সাংগঠনিক ইউনিট একযোগে কাজ করছে। ২১টি আসনের প্রার্থী ও নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে উপকমিটি গঠন করা হয়েছে। সমাবেশ সফল করতে ব্যাপক প্রচারণা চলছে এবং বেলস পার্ক মাঠে মঞ্চ প্রস্তুতের কাজ এগিয়ে চলছে।
শিরিন বলেন, হেলিকপ্টারে বরিশালে এসে জনসভায় বক্তব্য দিয়ে একই দিন ফিরে যাবেন তারেক রহমান। তিনি আরও বলেন, গণমাধ্যমের সহযোগিতায় আগেও বিভাগীয় সমাবেশগুলো সফল হয়েছে। এবারও সাংবাদিকদের সহযোগিতায় একটি ঐতিহাসিক সমাবেশ আয়োজনের প্রত্যাশা করছি।
বিজ্ঞাপন