গৌরনদী প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, একটি কার্যকর শাসনব্যবস্থা গড়ে তুলতে হলে ভালো নেতা ও নীতির সমন্বয় জরুরি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী পৌর এলাকার বালুর মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেশে দুর্নীতি ও অন্যায় শাসনের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক-শ্রমিকের উপার্জিত অর্থ বিদেশে পাচারের অভিযোগও করেন তিনি।
রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করতে চায়। তিনি দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল-১ আসনের প্রার্থী মেহেদী হাসান সরদার। তিনি বলেন, নির্বাচিত হলে দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
বিজ্ঞাপন