ভোলা প্রতিনিধি

চাহিদার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা নিয়ে শিল্প প্রতিষ্ঠানের অপেক্ষায় বসে আছে বিতরণকারী প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানিএতে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন ভোলাবাসী, থমকে আছে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাওতবে সম্প্রতি ভোলায় শিল্পপার্ক স্থাপনে প্রধানমন্ত্রীর ঘোষণায় নতুন করে গ্যাসভিত্তিক উন্নয়নের স্বপ্ন দেখছেন দ্বীপবাসীতারা বিগত দিনের মতো আশ্বাসে সীমাবদ্ধ না থেকে এই ঘোষণার দ্রুত বাস্তবায়ন চান

 তিন দশক আগে ১৯৯৫ সালে ভোলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিস্কার করে বাপেক্সসেখানে মজুত আছে প্রায় দুই টিসিএফ গ্যাসদীর্ঘ ১৪ বছর পর ২০০৯ সালে শুরু হয় সেই গ্যাসের বাণিজ্যিক উত্তোলনবর্তমানে এই ক্ষেত্র থেকে দৈনিক উত্তোলন ক্ষমতা ১২২ মিলিয়ন ঘনফুটমঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিনে গিয়ে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বিতরণকারী প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানির মাধ্যমে বোরহানউদ্দিনে দুটি বিদ্যুৎকেন্দ্র এবং সাতটি শিল্পকারখানায় (শেলটেক সিরামিক লিমিটেড, কাজী ফিড, প্রিয় অটো, অ্যাডভান্স অটোব্রিকস, সাগর বেকারি, আল মদিনা ও জিকে ট্রেডার্স) গ্যাস সরবরাহ করা হচ্ছেএছাড়া ২ হাজার ৩৪৪টি আবাসিক সংযোগে সরবরাহ করা হচ্ছে ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাসঅন্যদিকে ইন্ট্রাকো সিএনজি আকারে ঢাকায় নিচ্ছে দৈনিক এক মিলিয়ন ঘনফুটএরপরও প্রতিদিন উদ্বৃত্ত থাকছে প্রায় ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস

এছাড়া ২০১৮ সালে ভোলা নর্থ ও ২০২৩ সালে ইলিশা-১ নামের আবিস্কৃত ক্ষেত্র দুটি থেকে এখনো গ্যাস উত্তোলন শুরু হয়নিগ্যাস সংযোগের জন্য বর্তমানে দুটি শিল্প প্রতিষ্ঠানের আবেদন প্রক্রিয়াধীন আছেকাজ চলছে আবুল উলাইয়া টেক্সটাইল মিলস লিমিটেড ও প্রাণ-আরএফএলসহ কয়েকটি প্রতিষ্ঠানেরগ্যাসের মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদ থাকার পরও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছেন ভোলাবাসীসমাধান হচ্ছে না বেকার সমস্যারবিগত সরকার সারকারখানা, ইপিজেড, এলএনজি স্টেশন ও জাতীয় গ্রিডে গ্যাস নেয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নিপাইপলাইনের মাধ্যমে গ্যাস অন্যত্র নেয়ার পরিবর্তে ভোলাতেই ব্যয়সাশ্রয়ী শিল্পকারখানা করার দাবিতে দীর্ঘ বছর ধরে আন্দোলন সংগ্রাম করছেন স্থানীয়রা

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে ভোলাতেই শিল্পপার্ককরার ঘোষণা দিলে হতাশা কেটে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়এছাড়া কম খরচে নৌপথে পণ্য পরিবহন ও নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎসহ শিল্পকারখানা স্থাপনে অনুকূল পরিবেশ কাজে লাগানোর দাবি জানিয়েছেন তারাকনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোলা জেলা সভাপতি মো. সোলাইমান বলেন, ‘শিল্পকারখানা করার সকল পরিবেশ ভোলায় রয়েছেবিগত দিনে বহু উদ্যোক্তা এসেছেনকিন্তু পরবর্তীতে তার বাস্তবায়ন হয়নিএর পেছনে সরকারের ব্যর্থতা রয়েছে

উন্নয়ন কর্মী মো. ইকরামুল আলম জানান, গত ১৭ বছর ধরে তারা শুধু ইকোনমিক জোন ও কলকারখানা হওয়ার আশ্বাস শুনেছেনঢাকা থেকে কর্মকর্তারা সরেজমিন দেখে গেলেও বাস্তবে কিছুই হয়নিতিনি বলেন, ‘বিভিন্ন উদ্যোক্তারা যখন ভোলায় এসেছেন, তখন বিশেষ শ্রেণি সিন্ডিকেট করে জমির দাম বাড়িয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেফলে উদ্যোক্তারা আগ্রহ হারিয়ে ফেলেছেনবর্তমান প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে যেন এমন কোনো সিন্ডিকেট বাধা সৃষ্টি করতে না পারে, সেটি কঠোর হাতে দমন করতে হবেগণমাধ্যম কর্মী আবদুর রহমান হেলালের ভাষ্য, গ্যাসের পাশাপাশি ভোলায় বিদ্যুৎ ও নৌপথের সহজ যোগাযোগ রয়েছেবর্তমান সরকার ও বিরোধীদল এখানে শিল্পপার্ক স্থাপনের বিষয়ে একমত হয়েছে, তাই এর দ্রুত বাস্তবায়ন চান তিনি

 জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম বলেন, ‘ভোলার উন্নয়নের পাঁচটি দাবির অন্যতম হলো গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনযার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থান দুটোই হবেপ্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি শিল্পপার্ক স্থাপনের কাজ শুরুর দাবি জানানএর মাধ্যমে গ্যাসের সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখা সম্ভব বলে জানান তিনিএছাড়া উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এই বিএনপি নেতাভোলার গ্যাস খুলনা বা বরিশালে নিয়ে শিল্পায়ন করাকে বিপুল অর্থের অপচয় বলে মনে করেন ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীরতিনি বলেন, ‘গ্যাস শুধু বরিশাল পর্যন্ত নিতেই ১১শ কোটি টাকা খরচ হবেএতো টাকা খরচ না করে ভোলাকেই শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে হবেএতে ভোলার মানুষের পাশাপাশি সারা দেশের মানুষ উপকৃত হবেননৌপথের সুযোগ কাজে লাগিয়ে সারকারখানা, কৃষিপণ্য সংরক্ষণ, ইপিজেড ও বিদ্যুৎকেন্দ্রসহ গ্যাসভিত্তিক শিল্প প্রতিষ্ঠার ব্যাপক সুযোগ রয়েছে এখানে

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ও প্রবীণ ব্যবসায়ী আমিনুল ইসলাম খান বলেন, ‘সম্পদের তুলনায় ভোলা উন্নয়নের সূচকে অনেক পিছিয়ে রয়েছে১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভোলার গ্যাস অনুসন্ধান শুরু করেনএরপর উত্তোলন শুরু হলেও প্রয়োজনীয় উন্নয়ন হয়নিতবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পপার্কের যে ঘোষণা দিয়েছেন, তাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছিএদিকে শিল্পকারখানা স্থাপনে সরকারের নির্দেশনা পালনে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক ডা. শামিম রহমানতিনি বলেন, ‘গ্যাসভিত্তিক উন্নয়ন ভোলাবাসীর প্রাণের দাবিস্থানীয় প্রশাসন জমি বরাদ্দসহ যা যা প্রয়োজন সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেএখানে ছোট ইন্ডাস্ট্রির পাশাপাশি ভারী ইন্ডাস্ট্রি করার সুযোগ রয়েছেএই সুযোগ কাজে লাগাতে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসকএখানকার গ্যাস শুধু উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সরকার দ্রুত শিল্পপার্ক গড়ে তুলবে, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে; এমনটাই প্রত্যাশা ভোলার ২০ লাখ মানুষের

বিজ্ঞাপন
Advertisement